Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখছেন না হলান্ড!

ক্রীড়া ডেস্ক
১১ জুলাই ২০২৬ ০৮:০৯

মায়ামিতে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নরওয়ে। প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেললেও ম্যাচের আগে চাপ ইংল্যান্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন আর্লিং হলান্ড। নরওয়ের দুর্দান্ত অভিযান সত্ত্বেও তার মতে, থমাস টুখেলের দলই থাকছে ফেভারিটের ভূমিকায়।

ব্রাজিলের বিপক্ষে জয়ের পর এই স্ট্রাইকার মনে করেন তার দলের সামনে এখনও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নরওয়ে ভালো করলেও প্রত্যাশার বোঝাটা ইংল্যান্ডেরই কাঁধে থাকা উচিত বলে জানিয়েছেন হলান্ড।

কোয়ার্টার ফাইনালের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নরওয়ের সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে মুখ খোলেন হলান্ড। নিজেদের উন্নতি স্বীকার করলেও বারবার তিনি ইঙ্গিত করেন এগিয়ে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে ইংল্যান্ডকেই, ‘আমাদের জেতার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয় আপনাদের সবার উচিত সব চাপ ইংল্যান্ডের ওপর দেওয়া।‘

বিজ্ঞাপন

সিটির সতীর্থ জন স্টোনস ও মার্ক গুয়েহির মুখোমুখি হওয়ায় ম্যাচটি হলান্ডের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেন বিষয়টি বিশেষ কিছু হতে চলেছে, ‘এটা একটু অদ্ভুত লাগে। জীবনে অন্য যে কারো চেয়ে এদের সঙ্গেই বেশি সময় কাটে আমার। গুয়েহি আর স্টোনসের সঙ্গে বহু বছর ধরে খুনসুটি করে আসছি, তাই ব্যাপারটা একটু অদ্ভুত। একটু বিশেষও বটে।‘

দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট সূচিতে দলের মূল তারকাকে ফিট ও ছন্দে রাখাই নরওয়ের সাফল্যের বড় কারণ। নিজের বর্তমান শারীরিক অবস্থার পেছনে ক্লাব ও জাতীয় দল উভয়কেই কৃতিত্ব দিয়েছেন হলান্ড। তার বিশ্বাস, ইতিহাদ স্টেডিয়ামে গত কয়েক মৌসুমে এবং কোচ স্তালে সোলবাক্কেনের অধীনে নিজের শরীর সম্পর্কে তার বোঝাপড়া অনেকটাই বেড়েছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর