Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / বাংলাদেশি সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি

ক্রীড়া ডেস্ক
১৫ জুলাই ২০২৬ ১৫:০৮

আর্জেন্টিনা ফুটবল নিয়ে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা  ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। খোদ আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় থেকে কোচ- সবাই বাংলাদেশি সমর্থকদের এই উন্মাদনা দেখে মুগ্ধ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনেও উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ।

২০২২ বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা ছিল এক কথায় অবিশ্বাস্য। সমর্থকদের উল্লাস, উদযাপনের নানা ভিডিও পৌঁছে গেছে মেসি-এমিদের কাছেও। আর্জেন্টাইন বিভিন্ন পেজ থেকেও শেয়ার করা হয়েছে সেই ভিডিও।

এই বিশ্বকাপেও অভাবনীয় সমর্থন পেয়েছে মেসির দল। ইংল্যান্ডের বিপক্ষে সেমির আগে বাংলাদেশ থেকে পাওয়া সমর্থন বিষয়ক এক প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘ধন্যবাদ আপনাকে। সত্যিটা হলো এত দূর থেকে বাংলাদেশের জনগণের এই সমর্থন আমাদের সবসময় বিস্মিত করে। তোমাদের দেশের মানুষ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরে যেভাবে সমর্থন দিয়ে যায়, তা সত্যিই অসাধারণ। আশা করি তাদের জন্য আগামীকাল (সেমিফাইনাল) আরও আনন্দের উপলক্ষ উপহার দিতে পারব। এটার জন্যই আমরা এখানে এসেছি। ধন্যবাদ।’

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসও বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন। ইতোমধ্যেই ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। ইংল্যান্ডকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠবে আর্জেন্টিনা। এদিকে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বলে দিয়েছেন, ফাইনালে তিনি প্রিয় শিষ্য স্কালোনির মুখোমুখি হতে চান।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর