Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালতে হাজির নায়িকা ববি, ১ হাজার টাকার বন্ডে জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৬:২৫

অভিনেত্রী ইয়ামিন হক ববি- সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি একটি মামলার শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) শুনানি শেষে আদালত তাকে এক হাজার টাকার বন্ডে পরবর্তী শুনানির দিন পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, বুধবার বিকেল ৩টার দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত প্রাঙ্গণে ববিকে বোরকা ও সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় তার সঙ্গে কয়েকজন সহযোগীও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করলেও ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করতে পারেন নি ববি। অভিনয় জীবনের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিগত নানা বিষয় ও বিতর্ক নিয়েও আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপন

সবশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে তাকে বড় পর্দায় দেখা গেছে। বর্তমানে তার নতুন কোনো সিনেমা মুক্তির ঘোষণা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো