Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিজেন্টের সেই সাহেদ করিম ফের গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৫:০৮

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম-কে ফের গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে। আমরা তাকে আনতে যাচ্ছি, তাকে হাতে পেলে বিস্তারিত বলতে পারব।

উল্লেখ্য, করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদান ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার দায়ে গ্রেফতার হয়ে আলোচনায় এসে ছিলেন সাহেদ করিম। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসআর