Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যেসব অঞ্চলে বিদ্যুৎ থাকবে না আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১২:৪০

ঢাকা: জরুরি রক্ষণাবেক্ষণ ও রাইট অব ওয়ের কাজের জন্য ভোলা জেলার কয়েকটি এলাকায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৪ জুলাই) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জুলাই) ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোরহানউদ্দিন জাতীয় গ্রিডের ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে নির্ধারিত এই সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদর দফতর এবং তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় গ্রাহকরা বিদ্যুৎ সুবিধা পাবেন না। বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের সাময়িক অসুবিধার কথা বিবেচনা করে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর