Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের গাড়ি আটকাচ্ছে এটা ভালো জিনিস: এডিসি রমনা


২ আগস্ট ২০১৮ ১৩:৪০ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: চালকদের লাইসেন্স না থাকায় রাজধানীতে সড়ক অবরোধকারী ছাত্ররা পুলিশের একাধিক গাড়ি আটকে দিয়েছে। এ বিষয়টি ভালো চোখে দেখছেন পুলিশের রমনা জোনের এডিসি আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘পুলিশের গাড়ির লাইসেন্স থাকে না। যারা গাড়ি চালাচ্ছেন তাদেরও অবশ্যই লাইসেন্স থাকা দরকার। ছাত্ররা এ সব গাড়ি আটকে দিচ্ছে এটি অবশ্যই ভালো জিনিস।’

রমনা জোনের এডিসি আরও বলেন, ‘রাজধানীতে মাত্র ৫ শতাংশ পুলিশ ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। আজ ছাত্ররা যে কাজ করছে তাতে তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে।’

রাজধানী ঢাকার অন্যান্য পয়েন্টের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় ও নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাস্তায় বাস রেখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরিস্থিতি মোকাবিলায় সেখানে ছিলেন রমনা জোনের এডিসি আশরাফুল ইসলাম।

বিজ্ঞাপন

যাদের লাইসেন্স নেই সে সব গাড়ি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে না আসার জন্য ওয়ারলেস বার্তা দিয়েছেন এডিসি আশরাফুল ইসলাম।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি ও নিউমার্কেট এলাকায় এসে যানবাহন থামিয়ে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের কাগজ আছে কি না, তা পরীক্ষা করে দেখতে থাকে। এ সময় যেসব চালকের কাছে বৈধ লাইসেন্স পাওয়া গেছে, তাদের ছেড়ে দেয় তারা।

গত রোববার রাজধানীর কুর্মিটোলায় জাবালে নুর পরিবহনের চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী মারা যায়। এর পরিপ্রেক্ষিতে রাজধানীতে পঞ্চমদিনের মতো আন্দোলন শুরু চলছে।

সারাবাংলা/এমএস/একে

আরও পড়ুন

উত্তরা জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
ওরা রাস্তায় ফেলে রাইফেল দিয়ে মেরেছে
পথে বাস নেই, বিপাকে মানুষ
শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিন