Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহ আলী থানার ওসি প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শককে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর অপরাহ্ণে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত (ক্লোজড) করা হলো।

আদেশে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করে তার নতুন কর্মস্থল হিসেবে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

শাহ আলী থানার ওসি প্রত্যাহার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

নাটোরে বাসচাপায় পথচারী নিহত
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর