Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, শেষ ২৭ মে: ইসি সানাউল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১৩:২৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৫:৫৩

ঢাকা: স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে করবে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ভোট হবে ২১ জানুয়ারি। যা শেষ হবে আগামী ২৭ মে।
‎
‎সোমবার (১২ অক্টোবর) সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেন। দুপুরে বৈঠক শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
‎
‎তিনি জানান, সাড়ে চার হাজার ইউপির মধ্যে ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, ৩য় ধাপ ২৯ এপ্রিল, ৪র্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে।
‎
‎প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
‎
‎তিনি আরও বলেন, ‘প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে। প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।’

বিজ্ঞাপন

ইসি সানাউল্লাহ জানান, ইসি ভোটের তারিখ দিয়েছে; আর জেলা নির্বাচন কর্মকর্তারা ছয় সপ্তাহ বা যখন যে নির্বাচন হবে ৩৮-৪২ দিন আগে তফসিল ঘোষণা করবেন। এ পাঁচটি দিনে ভোট হবে, সব নির্বাচনই বৃহস্পতিবারে পড়েছে। সব জেলায় নির্বাচন হবে প্রতি ধাপে, সদর উপজেলাকে অগ্রাধিকার থাকবে। যেসব ইউপি নির্বাচন উপযোগী হবে সেগুলো অগ্রাধিকার পরে। অ্যালফাবিটিক্যালি উপজেলাগুলো ধাপে ধাপে সমন্বয় করা হবে।
‎
‎এ সময় আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্টদের সাথে আলাদা বৈঠক করা হবে বলেও জানান এ নির্বাচন কমিশনার।
‎
‎স্থানীয় সরকারের সিটি, জেলা, উপজেলা, পৌরসভা মেয়াদোত্তীর্ণ রয়েছে। এসব বিষয়ে পরবর্তী কমিশন সভায় আলোচনা হবে বলেও জানান তিনি।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর