Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ২০:১৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ২১:৪১

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার সাতকানিয়ায় তাহসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মহিউদ্দিন (৩০)-কে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মহিউদ্দিন সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা।

এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাহসান হত্যা মামলার আসামি ঢাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর