Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপি’র মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৫:৩৩

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
‎
‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে পূরণকৃত ফরম আগামী শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই স্থানে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলের সব নারী মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
‎
‎নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩-এর এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‎
‎উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই জাতীয় সংসদ ও নির্বাচন কমিশন আসনটিকে শূন্য হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুসরণ করে আসনটি শূন্য হওয়ার নিয়ম মেনে উপনির্বাচন আয়োজনের এই আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর