Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু: আবেদন ও বিস্তারিত

সারাবাংলা ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬ ০৯:৩৬

ঢাকা: দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশাল প্রতিযোগিতাটি উপজেলা পর্যায় থেকে শুরু হবে।

রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতার ৩টি গ্রুপ ও বয়সসীমা
বয়স ও হিফজের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মোট ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে-

‘ক’ গ্রুপ: বয়স ১২ বছরের কম — তাজবিদসহ ১০ পারা

‘খ’ গ্রুপ: বয়স ১৫ বছরের কম — তাজবিদসহ ২০ পারা

‘গ’ গ্রুপ: বয়স ১৮ বছরের কম — তাজবিদসহ পূর্ণ ৩০ পারা

বিজ্ঞাপন

প্রতিযোগিতার ধাপসমূহ: উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

জাতীয় পর্যায়ের পুরস্কার ও সম্মাননা:
জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের সেরা ৯ জন বিজয়ীর জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে-

প্রথম স্থান: ২ লাখ টাকা

দ্বিতীয় স্থান: ১ লাখ ৫০ হাজার টাকা

তৃতীয় স্থান: ১ লাখ টাকা

অর্থ পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের বিশেষ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। এছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের জন্যও থাকছে পুরস্কারের ব্যবস্থা।

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলি:

আবেদন মাধ্যম: আগ্রহীদের একটি সাদা কাগজে আবেদনপত্র লিখতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

আবেদন জমা দেওয়ার স্থান: ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে সরাসরি গিয়ে নাম নিবন্ধন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগামী নভেম্বর মাসজুড়ে নাম নিবন্ধনের সুযোগ থাকবে।

অংশগ্রহণের সীমা: একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ ৫ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতা শুরু ও সমাপনী সময়সূচী-
উপজেলা পর্যায়ের সূচনা: ১ ডিসেম্বর থেকে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব: ২০২৭ সালের এপ্রিল মাসে আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ
১৯ অক্টোবর ২০২৬ ০৯:২৮

সচিব পদে বড় রদবদল
১৯ অক্টোবর ২০২৬ ০৮:৩৬

আরো

সম্পর্কিত খবর