Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযান, গ্রেফতার ৩৫৪

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১৮:৩৭

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলা রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৩৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার গ্রেফতার ও উদ্ধার সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৬৪ জন, আগের মামলায় ৪৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে সাতজন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ৯২ জন, সাজা পরোয়ানামূলে নয়জন এবং মাদকসংক্রান্ত মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১৭টি মামলা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর