Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১০:৫৮

প্রতীকী ছবি

যশোর: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হতাহতরা সকলেই মোটরসাইকেলারোহী ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯), শহরের বেজপাড়া রানার অফিস মোড়ের আরিফুল ইসলাম জয় (১৮) ও অজ্ঞাত পরিচয়ের একজন।

আহতরা হলেন, মণ্ডলগাতির আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর