ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের টিম পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দোতলায় ডিকাব লাউঞ্জের বইপুস্তকে আগুন লাগে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস ও পররাষ্ট্র মন্ত্রণালয় আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে।