Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮১

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১২:৩৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৪:৫৩

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৯ জন, লালবাগ বিভাগ ৭১ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৯ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৫৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ৯৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল, ৯টি মোবাইলফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালংকার, ৭ হাজার ৮০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর