Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোট শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৮:১০

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সবার সহযোগিতা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কথা আমি জানি না।

‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকালে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

‎তিনি জানান, এই নির্বাচনে বেলা ২ টা পর্যন্ত ৪৮ শতাংশ ভোট পড়েছে। বিকেল চারটায় ভোট শেষ হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য পেতে সময় লাগবে। ভোট শেষ বিকেল ৪টায়। সব ভোটকেন্দ্রে ভোট গ্রহন শেষ। কোনো ভোটার অপেক্ষমান নেই।
‎
বিরোধী দলের অভিযোগ থাকলেও, ইসির নজরে কিছু আসেনি বলে উল্লেখ করেন তিনি।

‎প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নাই এমন বিষয়টি সামনে আনলে তিনি বলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পরপরই প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি যাচাই করতে বলা হয়। সংশ্লিষ্টদের ভোটারের পরিচয় ডেটাবেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রে উপস্থিত প্রার্থীর এজেন্টদেরও বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। ফলে ছবির অনুপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎কয়েকজন শিক্ষার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ১৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে এবং নিবন্ধন করলে তারা একটি কার্ড পান। ওই কার্ড নিয়ে কয়েকজন কেন্দ্রে গেলেও তারা ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি।

‎তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। এর সঙ্গে ভোটগ্রহণের কোনো সম্পর্ক নেই।

‎এর আগে, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য ‘মহাপরীক্ষা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমি যদি পাস না করতাম, তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বললাম কেন? পাস করার দায়িত্বটা আমার, আর পাসের ব্যাপারে স্বীকৃতি দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা সেই স্বীকৃতিটা দেবেন।

‎উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচনে ৭৬.৪৯ শতাংশ ভোট পড়েছিল।

‎এ উপনির্বাচনে প্রার্থীরা হলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।