Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের উচ্চ পর্যায়ে ১৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ২১:২৩

ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদল আনা হয়।

 বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ-কে এসএআরবি এর মহাপরিচালক থেকে পুলিশ অধিদফতরে, অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ-কে হাইওয়ে পুলিশ থেকে এসএআরবি’র মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান-কে পুলিশ অধিদফতর থেকে হাইওয়ে পুলিশে, অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন-কে শিল্পাঞ্চল পুলিশ থেকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায়, মো. ইসরাইল হাওলাদার-কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) থেকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি, মো. আশিক সাঈদ-কে রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার এবং মীর আশরাফ আলী-কে রেলওয়ে পুলিশের ডিআইজি থেকে রাজশাহী রেঞ্জে বদলি ও পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পৃথক আরেক প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- মো. ফরহাদ হোসেন খান-কে নীলফামারীর পুলিশ সুপার থেকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মো. মেনহাজুল আলম-কে মুন্সীগঞ্জের পুলিশ সুপার থেকে নীলফামারীর পুলিশ সুপার, মো. বদরুদ্দোজা-কে এসএআরবির উপ-পরিচালক (পুলিশ সুপার) হিসেবে কর্মরত থাকলেও নেত্রকোনায় পুলিশ সুপার হিসেবে বদলির পূর্বের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন, মোছা. ফারহানা ইয়াসমিন-কে জামালপুরের পুলিশ সুপার থেকে ডিএমপির উপপুলিশ কমিশনার, কুদরত ই খুদা-কে বরগুনার পুলিশ সুপার থেকে জামালপুরের পুলিশ সুপার, কেএমএ মামুন খান চিশতী-কে এসএআরবির পুলিশ সুপার থেকে বরগুনার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন দেওয়া হয়েছে।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৯ সেপ্টেম্বর স্মারক অনুযায়ী নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে মো. তরিকুল ইসলাম-এর সিআইডি-তে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।