ঢাকা: আসন্ন ২০২৭ সালের হজে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ আজ থেকে শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত সাত দিন চলবে এ কার্যক্রম।
এ পরিবর্তনের জন্য হজযাত্রীর লিখিত সম্মতিপত্র থাকতে হবে। গতকাল রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তর করা যাবে না।
এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন বা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম শুরু
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৬ ১৩:৩৯
১৬ নভেম্বর ২০২৬ ১৩:৩৯
সারাবাংলা/এনএল/এনজে