Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেনমার্ক আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন


২০ আগস্ট ২০১৮ ১৭:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

বক্তারা বলেন, জাতির জনকের আরাধ্য স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেদিন প্রিয় মাতৃভূমি অর্থনৈতিকভাবে মুক্তি পাবে সেদিনই জাতির জনকের রক্তের ঋণ শোধ হবে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মাদ ইউসুফ, আব্দুল আল জাহিদ, আহসানুজ্জামান, ডেনমার্ক যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমির জীবন ও ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট, অলি হোসেন রিপন, রেজাউল করিমসহ অন্যন্যরা।

সারাবাংলা/এএস