Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় দু’টি হাসপাতাল সিলগালা, ১৪ লাখ টাকা জরিমানা


১ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাভার: বিভিন্ন অনিয়মের অভিযোগে আশুলিয়ায় একটি ওষুধের দোকান এবং তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে ১৪ লাখ টাকা ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।

শনিবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী র‌্যাব, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতর সমন্বিতভাবে এই অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ভ্রাম্যমাণ আদালত আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় গণি জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ ৫ হাজার, পলাশবাড়ি এলাকায় হাবিব ক্লিনিককে ৫ লাখ ও মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ৫ লাখ টাকা জরিমানা করে। অভিযানে মেসার্স অনন্যা এন্টারপ্রাইজ অ্যান্ড অনন্যা মেডিসিন কর্নারকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

এর মধ্যে গণি জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।

র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রক্ত পরিসঞ্চালন করার জন্য যে লাইসেন্স নিতে হয় সেটা ছাড়াই তারা রক্ত পরিসঞ্চালন করে আসছিল। বাধ্যতামূলক যে টেস্টগুলো, সেগুলো ছাড়াই হচ্ছিল রক্ত পরিসঞ্চালন। এতে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। এইডস, ম্যালেরিয়ার মতো ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এভাবে। একটি হাসপাতাল গত ১০ বছর লাইসেন্স ছাড়াই কার্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।

সারাবাংলা/এটি