Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে টিভির সাংবাদিক মামুনের অকাল মৃত্যু


৪ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৩৫ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: হৃদরোগে আক্রান্ত হয়ে একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক মামুনুর রশিদ মারা গেছেন।

সোমবার (৩ সেপ্টম্বর) রাতের রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামুনুর রশিদ।

মামুনুর রশিদ একুশে টেলিভিশনের হয়ে প্রধানমন্ত্রী বিটে কর্মরত ছিলেন। মামুন ঢাকা বিশ্ববদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। পরিশ্রমী এ সাংবাদিকের মৃত্যুতে সারাবাংলা.নেট’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

একুশে টিভি সূত্রে জানা গেছে, মামুনুর রশিদের জানাজা মঙ্গলবার (৪ সেপ্টম্বর) বেলা ১১টায় একুশে টেলিভিশনের সামনে ও দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নড়াইলে গ্রামের বাড়িতে নেওয়া হবে।

বিজ্ঞাপন

মামুনুর রশীদ একুশে টিভির হয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রী বিটে কাজ করেছেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা।

সারাবাংলা/এমএইচ