Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে অজিদ আলী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ‍দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অজিদ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। বর্তমানে সে নির্মাণাধীন ওই ভবনেই অন্য শ্রমিকদের সঙ্গে থাকতো।

সহকর্মী আরিফুল ইসলাম জানান, অজিদ নির্মাণাধীন চার তলা ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় নিচে পরে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও