Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশুরায় নিষিদ্ধ আতশবাজি, তাজিয়া নিশান ১২ ফুটের বেশি নয়’


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা:  আশুরায় উপলক্ষে হোসনি দালানের অনুষ্ঠানকে কেন্দ্র করে এবারে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এরপরেও কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ পুলিশের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা রক্ষার কাজ করবে। এজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পুরান ঢাকার হোসনি দালানে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, তাজিয়া মিছিলে যে নিশান ব্যবহার করা হবে তা যেন ১২ ফুটের বেশি বড় না হয় সেজন্য বলা হয়েছে। কারণ ১২ ফুটের বেশি হলে রাস্তায় ইউটিলিটি সার্ভিসের তার নষ্টের আশঙ্কা থাকে।

বিজ্ঞাপন

এছাড়া এবার ঢাক ঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে। মিছিলে ছুরি, কাচি, লাঠি, ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা যাবে না। মিছিলে মাঝপথে কেউ প্রবেশ করতে পারবে না। আশুরা উপলক্ষে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। পুরো মিছিলের দুই দিকে পুলিশ বেস্টনি দেওয়া থাকবে। নাশকতা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি যেসব রুটে মিছিল যাবে ওইসব রুটের রুপটপ নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

কমিশনার বলেন, আশুরার মিছিলকে ঘিরে রাস্তায় হকার বা মেলা বসতে পারবে না। ব্যাগ, ছুরি, ধাতব পদার্থ ও তরবারি কেউ নিতে পারবে না। পাঞ্জা মেলানোর সময় শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হয়ে থাকে। সেই শক্তি প্রদর্শন এবার নিষিদ্ধ করা হয়েছে।

ইমাম বাড়ায় মিছিলের আগের রাতে মিলিত হওয়ার সময় অনেকে আগে দৌড়ে প্রবেশ করতো। এবার সেটি পারবে না। প্রত্যেককে আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে।

সারাবাংলা/ইউজে/জেএএম