Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা সিটির দায়িত্ব নিচ্ছেন আব্দুল খালেক


২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

খুলনা: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক দায়িত্ব নিচ্ছেন আজ।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খালেকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনি। একই সঙ্গে দায়িত্ব নেবেন নবনির্বাচিত সাধারণ ও নারী কাউন্সিলরা।

কেসিসি সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। ফুটপাথ দখল, নাগরিক সমস্যা, যানজট, জলাবদ্ধতা রয়ে গেছে আগের মতোই। তবে রাজস্ব আদায়ে মিলেছে বড় সাফল্য। প্রকল্পের অর্থায়নে সরকারি অসহযোগিতা, বরখাস্ত হয়ে ক্ষমতার বাইরে থাকায় কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এ ধরনের সাফল্য-ব্যর্থতার মাঝেই খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির ৫ বছর মেয়াদকাল শেষ হয়েছে। নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবনের নিচতলায় মঞ্চ স্থাপন, আলোকসজ্জা ও ফেস্টুন নির্মাণ করা হয়েছে। এতে খুলনা ও বাগেরহাটের ১০ জন সংসদ সদস্য অতিথি থাকবেন।

বিজ্ঞাপন

গত ১৫ মে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক।

সারাবাংলা/এমএইচ