।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মৌলভীবাজার: মৌলভীবাজারের হামহাম জলপ্রপাতের পানিতে সাঁতার কাটতে গিয়ে রেজাউল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতের পানিতে সাঁতার কাটতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রেজাউল ইসলাম রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত জনের একটি টিম এই এলাকায় বেড়াতে আসে। শনিবার সকালে তারা হামহাম জলপ্রপাতে বেড়াতে যায়। পরে জলপ্রপাতের পানিতে গোসল করতে নেমে ডুবে মারা যায় রেজাউল ইসলাম। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সারাবাংলা/এমএইচ