Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে রাবেলের জয়


৩ অক্টোবর ২০১৮ ২৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৪ হাজার ১৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩ হাজার ৯৫৭ হাজার ভোট।

বুধবার (৩ অক্টোবর) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে অন্য দুই প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন পেয়েছেন ৩ হাজার ৫৫৮ ভোট এবং মহি উস সুন্নাহ চৌধুরী সার্জিস পেয়েছেন ৩ হাজার ৩৫৪ ভোট।

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর মৃত্যুর পর পদটি শূন্য হয়। গত ১ সেপ্টেম্বর সিলেটের গোলাপগঞ্জ, কক্সবাজারের টেকনাফ ও নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি