Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকল্পধারার ২ নেতাকে দল থেকে বহিষ্কার, নেপথ্যে জাতীয় ঐক্যে যোগ?


১৩ অক্টোবর ২০১৮ ১৮:২২ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ২০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দলবিরোধী কার্যকলাপের জন্য দলের সহসভাপ‌তি অ্যাড‌ভোকেট শাহ আহা‌ম্মেদ বাদল ও কৃ‌ষি বিষয়ক সম্পাদক জা‌নে আলম হাওলাদার‌কে তা‌দের পদ থে‌কে স্থায়ীভা‌বে ব‌হিষ্কার করেছে বিকল্পধারা বাংলাদেশ।

শনিবার (১৩ অক্টোবর) বিকেলে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বাদল ও জানে আলমের প্রাথ‌মিক সদস্য পদসহ সব পদ স্থ‌গিত করা হয়। বিকল্পধারার মহাস‌চিব মেজর (অব.) আবদুল মান্নান বিকল্পধারার গঠনত‌ন্ত্রের অনু‌চ্ছেদ ৫-এর ২ (গ) ধারায় উল্লিখিত শৃঙ্খলামূলক ব্যবস্থা অনুযায়ী তা‌দের প্রাথ‌মিক সদস্য পদসহ দ‌লের সব পদ স্থ‌গিত করেন। আজ (শনিবার) তা‌দের দু’জন‌কে চূড়ান্তভা‌বে দল থে‌কে ব‌হিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

দলবিরোধী কার্যকলাপের জন্য দুই নেতাকে বহিষ্কারের কথা দল থেকে বলা হলেও বিকল্পধারা ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতা বলছেন, বাদল ও জানে আলম দল থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সংযুক্ত হবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে বিএনপি মিলে বৃহত্তর ঐক্য তৈরি হলেও তাতে স্থান পাবেন না বিকল্পধারা প্রধান বি চৌধুরী ও তার ছেলে মাহী বি চৌধুরী। সে কারণেই দু’জনকে বহিষ্কার করা হলো দল থেকে।

এর আগে, শনিবার বিকেল ৩টায় ড. কামালের বাসায় বৃহত্তর ঐক্য নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল বি চৌধুরী ও মাহী বি চৌধুরীর। সেই অনুযায়ী বি চৌধুরী ও মাহী বি চৌধুরী বিকেলে যান ড. কামালের বাসায়। তবে সেখানে কেউ না থাকায় তারা ফিরে যান। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান মাহী বি চৌধুরী।

এদিকে, শনিবার সকাল থেকেই নিজ চেম্বারে সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করছেন ড. কামাল। বৈঠকে উপস্থিত একাধিক নেতা সারাবাংলাকে জানান, বি চৌধুরী ও মাহী বি চৌধুরীর সঙ্গে সরকারের আঁতাত রয়েছে— এমন অভিযোগে তাদের জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিকল্পধারার একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে আসতে আগ্রহী হওয়ায় দলটিকে ভাঙনও অনিবার্য হয়ে উঠেছে। দলটির সদ্যবহিষ্কৃত সিনিয়র সহসভাপতি শাহ আলম বাদল বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণার আগে দুপুরে সারাবাংলাকে বলেছিলেন, ‘বি চৌধুরী ও মাহী বি চৌধুরী মিলে যা করছেন তা গ্রহণযোগ্য নয়। আমরা বিকল্পধারা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বহিষ্কারের সিদ্ধান্তের পর এখনও বাদল বা বিকল্পধারার অন্য কারও মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন-

আরও পড়ুন-

ড. কামালের চেম্বারে জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক

ড. কামালের বাসা থেকে ফিরে গেলেন বি চৌধুরী-মাহী

জাতীয় ঐক্য থেকে বাদ বি. চৌধুরী-মাহি বি চৌধুরী, ভাঙছে বিকল্পধারা

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ৪টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৬

আইনি জটিলতায় আটকে গেল ৩ আসনের ফলাফল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৫

নীলফামারীর ৪টি আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫১

আরো