Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে প্রতিপক্ষের হামলায় ১৪জন আহত


২০ জানুয়ারি ২০১৮ ০৮:৫০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ২০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট

নড়াইল: জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইলে প্রতিপক্ষের হামলায় ১৪জন আহত হয়েছেন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস সঙ্গে অরুণিমা ইকোপার্কের মালিক মোল্লা খবিরুদ্দীনের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত দশটার দিকে নড়াগাতি গ্রামের ওই জমিতে শ্রমিকদের দিয়ে শ্যালো মেশিনের বোরিং নির্মাণের কাজ করাচ্ছিলেন মিজানুর রহমান বিশ্বাস। এ সময় মোল্লা খবিরুদ্দীনের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১৪ জন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইজেকে