ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ সংঘর্ষে ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এ দিন দুপুরে উপজেলা কমিটি গঠনের বিষয়ে যুবলীগের দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি নয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিশ শরমিন ১৪৪ ধারা জারি করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/টিএম/একে