Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ জীবন পেলেন রোহিত শর্মা


২ জুলাই ২০১৯ ১৬:০৪ | আপডেট: ২ জুলাই ২০১৯ ২১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। প্রথম ওভারটি করেন মাশরাফি। ইনিংসের পঞ্চম ওভারে জীবন পান এই বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করা রোহিত শর্মা।

মোস্তাফিজের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। ডিপ স্কয়ার লেগ থেকে ছুটে গিয়েও বল তালুবন্দি করতে পারেননি তামিম ইকবাল। ব্যক্তিগত ৯ রানে জীবন পান রোহিত শর্মা।

এই বিশ্বকাপে রোহিত শর্মা এ নিয়ে পাঁচবার ক্যাচ তুলেও জীবন পেয়েছেন। যা অন্য কোনো ব্যাটসম্যান এখনও পাননি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানে জীবন পেয়ে রোহিত করেছিলেন অপরাজিত ১২২ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে জীবন পেয়ে করেছিলেন ৫৭ রান। ইংল্যান্ডের বিপক্ষে জীবন পেয়ে করেছিলেন ১০২ রান। উইন্ডিজের বিপক্ষেও জীবন পেয়েছেন। আর আজ জীবন পেলেন ব্যক্তিগত ৯ রানে।

বিজ্ঞাপন

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো