ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশ জানায়, ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এসময় অভিযান চালিয়ে সদর ও হরিণাকুন্ডু থেকে ৬টি ককটেলসহ ৫ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়া মহেশপুর থেকে একটি ককটেলসহ ১২ জামায়াত, কোটচাঁদপুর থেকে তিন জামায়াত, কালীগঞ্জ থেকে এক জামায়াত ও এক বিএনপি কর্মীকে আটক করা হয়।
সারাবাংলা/টিএম