Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে পুলিশের ওপর হামলায় বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা


৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:০১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চৌমোহনায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় ২৫ জনকে আসামি ও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরকে ঘিরে শ্রীমঙ্গলের চৌমোহনায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়।

ওইদিন রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকারিয়া বাদী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী ওরফে স্বর্ণ মুজিবকে প্রধান আসামি করে মামলাটি দায়ের  করে।

ওসি কে এম নজরুল ইসলাম সারাবাংলাকে জানান, ‘সোমবার দুপুরে মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হবিগঞ্জ রোড থেকে একটি মিছিল নিয়ে শ্রীমঙ্গল চৌমোহনার দিকে আসে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে মিছিলের আহ্বান জানায়। হঠাৎ করে মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুরেরও চেষ্টা করে। এ সময় আমরা বাধা দিতে যাওয়ায় তারা আমাদের উপর হামলা করে। এতে আমি ও আরেক জন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়।’

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থল থেকে সাত বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. তাজ উদ্দীন, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি নূরে আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ূবুর রহমান, ছাত্রনেতা আব্দুল কাদির, আব্দুল আলী ও সেজিম আহমদ।

সারাবাংলা/প্রতিনিধি/এমআই