Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার হারানো উত্তরপত্র পাওয়া গেল জয়পুরহাটে


১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: জয়পুরহাট শহরের কালি মন্দির এলাকা থেকে এসএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্রের হারিয়ে যাওয়া ৭৫টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে (১৬ ফেব্রুয়ারি) এবং বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাতাগুলো উদ্ধার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোমিনুল হক জানান, ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এসএসসি’র ইংরেজি ১ম পত্রের উত্তরপত্রগুলো রাজশাহী বোর্ড থেকে জয়পুরহাট কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সারোয়ার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ৭৫টি উত্তরপত্র হারিয়ে ফেলেন। বৃহস্পতিবার রাতে শহরের পাঁচবিবি সড়কের কালি মন্দির এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি এবং আজ শুক্রবার সকালে ওই সড়কের একটি লাকড়ির দোকানের কাছ থেকে ৫০টি খাতা উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উত্তরপত্রগুলো রাজশাহী বোর্ডে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/টিএম