ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
রংপুর: নিজ এলাকা রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বুধবার অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিটি মেয়র মোস্তাফিজার রহমান।
https://www.youtube.com/watch?v=3JwTZ7ktdWU&t=8s
ভাষা শহীদদের শ্রদ্ধা জানান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, ছাত্রলীগ, ছাত্রদল, জাতীয় ছাত্রসমাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংবাদিকদের সংগঠনগুলো এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সারাবাংলা/এটি