Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপস-আতিকুলের সমর্থনে মাঠে নামবে বিকল্পধারা


২২ জানুয়ারি ২০২০ ২১:৫৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ২২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলামকে সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। একইসঙ্গে এই দুই প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে দলটি।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি’র সভাপতিত্বে বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মধ্য বাড্ডার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটিতে শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটিতে আতিকুল ইসলামকে বিকল্পধারা বাংলাদেশ সমর্থ্ন জানাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে তাদের পক্ষে বিকল্পধারার নেতাকর্মীরা বিরতিহীন প্রচার চালাবেন।

বিজ্ঞাপন

বিকল্পধারার পক্ষে এই প্রচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষিণ সিটিতে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন ও উত্তর সিটিতে প্রেসিডিয়াম সদস্য মাহবুব আলীকে আহ্বায়ক নিযুক্ত করে দুই সিটিতে ১০১ সদস্যের দু’টি প্রচার উপকমিটি গঠন করা হয়েছে।

উপকমিটি প্রচার কার্য্ক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী ও দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম।

সভায় প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, মাহবুব আলী ও সাহিদুর রহমান; সহসভাপতি ভুদেব চক্রবর্তী ও এনায়েত কবীর; দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম; ঢাকা দক্ষিণ বিকল্পধারার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম; যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পদক মোস্তফা সারোয়ার; শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন; বিকল্প চলচ্চিত্রধারার সভাপতি হানিফ মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো