চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি করার কিছুক্ষণ পর র্যাবের অভিযানে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোরে সীতাকুণ্ডের বড় কুমিরা ব্রিজে এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, বড় কুমিরা এলাকায় বরযাত্রীবাহী একটি গাড়ি শুক্রবার ভোরে ডাকাতদের কবলে পড়ে। এ সময় মালামাল লুট করে ডাকাতদল পালানোর সময় গাড়ির যাত্রীরা র্যাবের টহলদলকে তা জানায়।
র্যাবের টইলদল কুমিরা ব্রিজের নিচে গিয়ে ডাকাত দলের সন্ধান পায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি লুট করা কয়েকটি স্বর্ণের চেইন ও মোবাইল ফোন উদ্ধার করে র্যাব।
সারাবাংলা/টিএম/একে