Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট


২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

টাঙ্গাইল :  ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় চালককে হত্যার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে চলছে পরিবহন ধর্মঘট। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি এবং টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট চলছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে টাঙ্গাইল বাস স্টেশন ও মহাসড়কে অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। অনেকে ধর্মঘটের কথা আগে থেকে জানতেন না। স্টেশনে এসে ধর্মঘটের কথা জানতে পারেন।

সোমবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে দুপুর পর্যন্ত কোনো বাস দেখা যায়নি। মহাসড়কে ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের উপজেলাগুলোতে কোনো ধরনের যানবাহন যাত্রা করেনি। তবে ঢাকা থেকে টাঙ্গাইলে ওপর দিয়ে উত্তরবঙ্গগামী বাসগুলো চলাচল করছে।

বিজ্ঞাপন

জেলা পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, বাস চালক হত্যার আসামিদের গ্রেফতার, গোড়াই হাইওয়ে পুলিশের সকল সদস্যদের প্রত্যাহার, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, পুলিশের চাঁদাবাজি বন্ধ এবং রাস্তায় গাড়ি চুরি ও যাত্রীদের নিরাপত্তা।

জেলা বাস-কোচ- মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব জানান, গত ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে ধলেশ্বরী পরিবহনে যাত্রীবেশে ডাকাতির সময় ডাকাতের হাতে বাসের চালক শাহজাহান মিয়া নিহত হয়।

এ ঘটনায় জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি এবং টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের গত ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়।

গত ১৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে আসামিদের গ্রেফতার সহ পাঁচদফা দাবি জানানো হয়। একইসঙ্গে সাতদিনের সময়সীমা বেঁধে দেয় পরিবহন নেতারা। এরই ধারাবাহিকতায় আজ জেলায় সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট চলছে।

সারাবাংলা/টিএম/একে