Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে বাস দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৯


২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:০৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে  দাঁড়িয়েছে। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক নারী চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটা ৫০ মিনিটে মারা যান। এছাড়াও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এতে আহত হন কমপক্ষে ২৫ জন। তাদের মধ্যে ১৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

https://www.youtube.com/watch?v=hXiLL4509C4

দুর্ঘটনায় নিহত শুভ সাহার (১৮) মা কাজল সাহা জানান, বাসটিতে থেমে থেমে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল। চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা সতর্ক করার পরও তিনি সাবধান হননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বাসটি যাত্রাবাড়ী থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে মোগরাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত শুভ সাহা ছাড়াও আনুমানিক ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়। চারজনের মধ্যে নিহত বাকি দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের চিকিৎসক ডা. আশরাফ উদ্দিন খান জানান, হাসপাতালে নেওয়ার আগেই চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও কয়েকজন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে স্থানীয় হাসপাতালে আরও চারজন মারা যান।  স্থানীয় হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে চিকিৎসা নিচ্ছেন। বাসচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এসআর/জেএ/এটি

নারায়ণগঞ্জে বাস দুর্ঘটনায় চারজন নিহত
‘দুর্ঘটনায় আহতদের সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে’