ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা আতাউর রহমান আতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে দোকানে দোকানে লিফলেট বিতরণ করার সময় গোয়েন্দা পুলিশ আতাউর রহমানকে আটক করে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে জানায়নি পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করছে বিএনপির নেতা-কর্মীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করার সময় আটক হন মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা।
সারাবাংলা/টিএম