Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরফানেজ মামলায় খালেদা জিয়ার পর কামালের আপিল


৬ মার্চ ২০১৮ ১৫:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পর আপিল করেছেন ১০ বছরের দণ্ডপ্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল।

মঙ্গলবার (০৬ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অাপিল করা হয়। তার পক্ষে আপিল দায়ের করেন আইনজীবী পলাশ চন্দ্র রায়।

এ মামলার ছয় অাসামির মধ্যে দুইজন অাপিল দায়ের করলেন। এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিকেলে খালেদা জিয়ার আইনজীবীরা তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করেছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

সাজা ঘোষণার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

সারাবাংলা/এজেডকে/এমআই