Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপালী ব্যাংকের শিওর ক্যাশে উপবৃত্তির টাকা পাবে শিক্ষার্থীরা


৪ জুলাই ২০২০ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পরিশোধ করা হবে। শনিবার (৪ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মোবাইল ফোনের ম্যাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব দিলীপ কুমার বণিক এবং রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞাপন

চুক্তির ফলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২০১৯ ও ২০২০ সালে অবশিষ্ট দুই কিস্তির প্রায় ৯০০ কোটি টাকা ও কিট এলাউন্স বাবদ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা বিতরণ সম্ভব হবে।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফসিউলাহ, অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ, উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রশাসন মো. মিজানুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান ফিরোজ উদ্দিন, প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত উল্লাহ খান, রূপালী ব্যাংকের জিএম মো. শওকত আলী খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে ২০১৬ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে আসছে। দেশে এটিই এ ধরনের সর্বপ্রথম ডিজিটাল উদ্যোগ।

বিজ্ঞাপন

আরো