Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের নিচে পড়েও অক্ষত তরুণী, ভিডিও ভাইরাল


১০ ডিসেম্বর ২০১৭ ১১:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

জনমানবহীন প্রায় শূন্য রাস্তা। এমন সময় রাস্তা অতিক্রম করছিলেন এক তরুণী। পাশের রাস্তা দিয়ে একটি ট্রাক দ্রুত বেগে যাচ্ছিল। হঠাৎ আনমনে থাকা সেই তরুণী ট্রাকের নিচে পড়ে যায়। কিন্তু তার পরেও বেঁচে গেছেন তরুণী! ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী রাস্তা পার হওয়ার সময়ে বিপজ্জনকভাবে ট্রাকটির নিচে চলে যায়। ট্রাকের পেছনের চাকা তরুণীর মাথা চাপা দিবে ঠিক সেই মুহূর্তেই চালকের নৈপূণ্যতায় সময়মতো গাড়ি থেমে যায়। পরে চালক তরুণীকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে।

৩৬ সেকেন্ডের এই ভিডিওটি সাংহাইইনস্ট তার ফেসবুকে আপলোড করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৪২৯ বার দেখা হয়েছে। তরুণীর বেঁচে যাওয়াকে মিরাকল বলে মনে করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

বিজ্ঞাপন

এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি অনেক ভাগ্যবান। চালকটিও সময়মত গাড়ি থামিয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন।’

অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘রাস্তা অতিক্রম করার সময় দু’পাশে লক্ষ্য রাখা উচিৎ।’

https://www.facebook.com/shanghaiist/videos/10156429740531030/

সারাবাংলা/ এমএইচটি

বিজ্ঞাপন

আরো