Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘খুন হওয়া’ দোকানির লাশ খাল থেকে উদ্ধার


২১ আগস্ট ২০২০ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খাল থেকে এক চা দোকানির লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজারহাট বাজারের কাছে একটি খাল থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী।

মৃত মো. জাফর (৩৫) উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডালিয়া পাড়ার মো. নুরুচ্ছফার ছেলে।

ঘটনাস্থলে যাওয়া পুলিশ পরিদর্শক মাহবুব মিল্কী সারাবাংলাকে বলেন, ‘জাফর শারীরিকভাবে প্রতিবন্ধী। বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে রাজারহাট বাজারে তার একটি চা-দোকান আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি রাতের কোনো একসময়ে দোকানের ভেতরে দুর্বৃত্তরা তাকে মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে। এরপর লাশ ফেলা হয় কাছাকাছি একটি খালে কালভার্টের নিচে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।’

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, ‘দোকান থেকে টাকা-পয়সা লুট হয়েছে কি না কিংবা তার সঙ্গে কারও শত্রুতা ছিলো কি না সেগুলো আমরা খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

আরো