Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী ও তাইফু পাম্প কর্মকর্তাদের বৈঠক


১১ মার্চ ২০১৮ ১৮:৩০ | আপডেট: ১১ মার্চ ২০১৮ ২০:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা রিপোর্ট

ঢাকা : গাজী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গাজী পাম্প ও মোটরসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে চীনের ঝেঝিয়াং তাইফু পাম্প কোম্পানির মহাব্যবস্থাপক ইয়েন চিয়েন ও তার স্ত্রী হুই লিন বৈঠক করেছেন।

দুইদিনের সফরে গত বুধবার তারা ঢাকায় আসেন। বৈঠক শেষে গত শুক্রবার তারা ঢাকা ছেড়েছেন।

সফরকালে গাজী গ্রুপ কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে তাইফু পাম্প কোম্পানির মহাব্যবস্থাপক ইয়েন চিয়েন আলোচনা করেন। আগামীতে দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক রূপরেখা কী-রকম হবে সে বিষয়েও একান্ত আলোচনা হয়।

বৈঠকে গাজী গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গাজী গোলাম মোর্তজা, ডেপুটি ডিরেক্টর গাজী গোলাম আশরিয়া, ডিরেক্টর বদরুল আলম খান ও নির্বাহী পরিচালক এম সালাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চীনের ওই কোম্পানির প্রশংসা করে গোলাম দস্তগীর গাজী দুই কোম্পানির পারস্পরিক সম্পর্ক বৃ্দ্ধির ধারাবাহিকতা অটুট রাখার প্রত্যয় প্রকাশ করেন। এ সময় দুই কোম্পানির ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কেও তারা অভিজ্ঞতা বিনিময় করেন।

সারাবাংলা/একে/এমআই