Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হাছিনা গাজীর তত্ত্বাবধানে ভাতা কার্ড এবং গাছের চারা বিতরণ


২ অক্টোবর ২০২০ ১৭:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ভাতা কার্ড এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর তত্ত্বাবধানে ভাতার কার্ড এবং গাছের চারা বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এসময় তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বিএম আতিকুর রহমান, তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সি‌নিয়র সহসভাপ‌তি শ‌ফিকুল হক ম‌নির, তারাবো পৌরসভা স্বেচ্ছা‌সেবক লী‌গের প্রচার সম্পাদক আমিন খানসহ স্থানীয় গণ্যমান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো