Saturday 28 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের একাত্তর টিভি বর্জনের ডাকে এডিটরস গিল্ডের নিন্দা


১৪ অক্টোবর ২০২০ ২৩:০২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরুল হক নুর: ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের একাত্তর টিভিসহ তার অপছন্দের কিছু গণমাধ্যমকে বর্জনের ডাকে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড।

বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গিল্ড সদস্যরা বলেন, একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ধর্ষণের বিষয়ে টকশোতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি অংশ নিতে অস্বীকৃতি জানান। এডিটরস গিল্ড বিশ্বাস করে, সে অধিকার তার রয়েছে। কিন্তু সেই টেলিভিশনসহ আরও কিছু মিডিয়াকে বর্জন করার জন্য সামাজিক মাধ্যমে নুর যে তৎপরতা চালিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

এডিটরস গিল্ড বলছে, একাত্তর টিভির যে সাংবাদিক তাকে টকশোতে আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেছিলেন, তার ফোন নম্বর ফেসবুকে ছড়িয়ে দিয়ে নুর গর্হিত অপরাধ করেছেন।  প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র এখন সেই নম্বরে ক্রমাগত কল করে অশ্লীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে। নুরের এই তৎপরতা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তিনি কি ভুলে গেছেন, আজ তার যে পরিচিতি তার পেছনে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে?

বিবৃতিতে  গিল্ড সদস্যরা আরও বলেন, নুরকে গণমাধ্যমের বিরুদ্ধে নেওয়া এই অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে। নয়তো তিনি যেমন কিছু গণমাধ্যম বর্জনের ডাক দিয়েছেন, তেমনি গণমাধ্যমও তাকে বর্জন করতে পারে।

বিজ্ঞাপন

আরো