Wednesday 25 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ‘দামাল’


২৬ নভেম্বর ২০২০ ১৫:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনবাংলা ফুটবল দলকে নিয়ে রায়হান রাফি নির্মাণ করছেন ‘দামাল’। তারকাবহুল ছবিটির শুটিং শুরু হয়েছে বুধবার (২৫ নভেম্বর) থেকে।

জানা গেছে, ‘দামাল’র শুটিং হচ্ছে সৈয়দপুরের পার্বতীপুর এলাকায়। প্রথম দিন শুটিংয়ে অংশ নিয়েছেন বিদ্যা সিহনা মীম ও শরিফুল রাজ। সিয়াম যোগ দিবেন ডিসেম্বরে।

মীম, রাজ ও সিয়াম ছাড়া ‘দামাল’ আছেন রাশেদ অপু, সুমিত সেন গুপ্ত,  সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ অনেকে।

‘দামাল’র মূল গল্প ফরিদুর রেজা সাগরের। নাজিম উদ দৌলার চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে জনমত তৈরি ও মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড তৈরির লক্ষে গঠিত হয়েছিল ‘স্বাধীন বাংলা ফুটবল দল’। তারা বিভিন্ন স্থানে মোট ১৬টি ম্যাচ খেলেন। ম্যাচগুলো থেকে আয়কৃত ৫ লাখ টাকা মুক্তিযুদ্ধের ফান্ডে জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

১৯৭১ সালের জুন মাসে স্বাধীন বাংলা ফুটবল দলটি গঠিত হয়। প্রথমদিকে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে স্বাধীন বাংলা ফুটবল দলের কথা উল্লেখ করে মুজিবনগর গিয়ে তাতে যোগ দিতে বলা হয় খেলোয়াড়দের। এ সময় মুজিবনগরে প্রথমে গিয়ে উপস্থিত হন প্রতাপ শঙ্কর হাজরা, সাইদুর রহমান প্যাটেল, শেখ আশরাফ আলীসহ আলী ইমাম এবং অন্যরা। ৩১ জন বাছাই করে স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়। ২৫ জুলাই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্টেডিয়ামে নদিয়া একাদশের বিপক্ষে স্বাধীন বাংলা ফুটবল দল প্রথম খেলতে নামে। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

দলটির অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। সহঅধিনায়ক ছিলেন প্রতাপ শঙ্কর হাজরা। ব্যবস্থাপক ছিলেন তানভীর মাজহারুল ইসলাম তান্না এবং প্রশিক্ষক ছিলেন ননী বসাক।

বিজ্ঞাপন

আরো