Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ‘জ্বীনের বাদশা’ চক্রের ২ সদস্য আটক  


২৮ মার্চ ২০১৮ ১৫:৩০ | আপডেট: ২৮ মার্চ ২০১৮ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মাদারীপুর : ফরিদপুরে ভাঙ্গা থানা এলাকায় জ্বীনের বাদশা প্রতারক চক্রের দুই সদস্য আটক করেছে র‍্যাব-৮। এ সময় তল্লাশি চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ২১টি, তিনশত ৬০টি সিমকার্ড এবং একটি ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এডি মো. হাছান আলীর নেতৃত্বে বুধবার (২৮ মার্চ) বেলা ১২টার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-  মো. রুবেল হোসেন(৩০), পিতা মো. দেলোয়ার মাতুব্বর। আরেকজন হলেন মো. লিটু হাওলাদার(৩৬), পিতা মৃত সোহরাব হাওলাদার। তাদের উভয়ের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানায়।

বিজ্ঞাপন

র‌্যাব-৮ জানায়, ফরিদপুর জেলার ভাঙ্গার মিয়াপাড়া সাকিনে নুর মোহাম্মদের বাড়িতে বসে প্রতারক চক্রের কয়েকজন সদস্য দীর্ঘদিন থেকে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল এডি মো. হাছান আলী এর নেতৃত্বে বুধবার অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন ধরে প্রতারণা করে সাধারণ মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

তাদের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আইনে মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো