Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত


২ এপ্রিল ২০১৮ ১৫:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ নিহত হয়েছেন। আমিনুর রসুল (৪৫) নামে এই ব্যক্তি মিরসরাই উপজেলার আবুতোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ।

সোমবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কামাল উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পড়ে একই উপজেলার নিজামপুর কলেজে। আমিনুর রসুল নিজের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে বাসে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। বাস নয়দুয়ারিয়া এলাকায় যাবার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ দিকে অধ্যক্ষের মৃত্যুতে কলেজের শিক্ষার্থী, শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম সারাবাংলাকে বলেন,দুর্ঘটনার পর আমরা ট্রাক চালককে আটক করেছি। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/এমএইচ

বিজ্ঞাপন

আরো