Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ পুলিশ সুপার রদবদল


৫ এপ্রিল ২০১৮ ২৩:১৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ১৭:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে।

বৃহস্প‌তিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের এ পদায়ন ও বদলি করা হয়।

পদায়ন ও বদলিকৃতদের মধ্যে- জেসমিন বেগমকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ফারুক হোসেনকে ঢাকায় পুলিশের এসবিতে, নৌ পুলিশের মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকার এসবিতে, মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকার সিআইডিতে, এস এম আশরাফুজ্জামানকে ঢাকার এসবিতে, গাজীপুরের মোহাম্মদ সোলাইমানকে ঢাকার অ্যা‌ন্টি টেরোরিজম ইউনিটে, ঢাকার অষ্টম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মোহাম্মদ মিজানুর রহমানকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি সারদায়, মোহাম্মদ উল্যাকে ঢাকার সিআইডিতে, ঢাকা সিআইডির ডা. মো. এমদাদুল হককে পুলিশ অ‌ধিদফত‌রে, চাঁদপুরের মোহাম্মদ আশরাফুজ্জামানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ অ‌ধিদফত‌রে নেছার উদ্দিন আহমেদ, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ আবদুল আজিজ, ড. মোহাম্মদ মঞ্জুরে আলম প্রামানিক, মো. আবু হাসান, এম এম হাসানুল জাহীদ, আয়েশা সিদ্দিকা, মাহফুজা আক্তার, মোহাম্মদ এহসান সাত্তার, মো. ফেরদৌস আলী চৌধুরীকে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে বদলি করা হয়েছে।

পুলিশ অ‌ধিদফত‌রে তাসমিয়াহ তাহলীলকে ঢাকার সিআইডিতে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের রওশন সাদিয়া আফরোজকে পুলিশ অ‌ধিদফত‌রে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জেরিন আখতারকে ঢাকার এসবিতে, শরীফ মোস্তাফিজুর রহমানকে পুলিশ অ‌ধিদফত‌রে, পুলিশ ব্যুরো অব ইনভেটিগেশনের (পিবিআই) মো. সোহেল রানাকে বাংলাদেশ পুলিশ অ‌ধিদফত‌রের এআইজি পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

সারাবাংলা/এসআর/এমআই

বিজ্ঞাপন

আরো